প্রফেশনালভাবে কেক মেকিং কোর্স

❤️❤️❤️ আলহামদুলিল্লাহ  ৭ তম ব্যাচের আপুরা 🥰 










আমাদের ৭তম ব্যাচের ক্লাসটি শেষ হলো। মনটা ভরে আছে অসংখ্য অনুভূতি, কৃতজ্ঞতা আর না বলা অনেক ভালোবাসায়। আমার ব্যাচের আপুরা— প্রত্যেকটা আপুকে আমি সত্যিই খুব মিস করবো 🥺 প্রত্যেক আপু ছিলেন নিজের জায়গা থেকে একজন একজন করে প্রফেশনাল মানুষ। তবুও শেখার আগ্রহ, ধৈর্য, সম্মান আর একে অন্যের প্রতি ভালোবাসায় সবাই ছিলেন এক সুতোয় বাঁধা। এই ক্লাসটা আমাদের জন্য শুধু শেখার জায়গা ছিল না— হাসি, গল্প, ভুল থেকে শেখা আর সুন্দর মুহূর্তে ভরা একটা স্মরণীয় সময় ছিল। অসম্ভব সুন্দরভাবে আমরা প্রতিটা দিন কাটিয়েছি 🤍 ক্লাস শেষের দিনে সব আপু মিলে আমাকে যে সুন্দর গিফটটি দিয়েছে— সেটা আমার কাছে শুধু একটি গিফট নয় 💝 এটা ভালোবাসা, সম্মান, কৃতজ্ঞতা আর বিশ্বাসের এক নিঃশব্দ প্রকাশ। একজন শিক্ষক হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি সত্যিই আর কিছু হতে পারে না। আপুদের জন্য হৃদয়ের গভীর থেকে দোয়া— তোমরা সবাই নিজের নিজের জায়গা থেকে আরও সামনে এগিয়ে যাও, নিজের দক্ষতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করো, আর এই সুন্দর সম্পর্কটা সবসময় মনে রেখো 🤍 সব আপুকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া 🌸


Comments

Popular posts from this blog

যাত্রাবাড়িতে অফলাইন কেক মেকিং ক্লাস!

যাত্রাবাড়িতে অফলাইন বেকিং ক্লাস!